মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজধানীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ফেন্সিডিল উদ্ধার ২ মাদক কারবারিকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ২১৮ বোতল ফেন্সিডিলসহ দুই’জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃত আসামীরা হলো- হাফেজ আহমেদ বাবু ও মোঃ মিজানুর রহমান।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, গতকাল শনিবার ২৩শে জুলাই ২০২২ইং তারিখ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যাত্রাবাড়ীর দনিয়া বিশ্বরোড এলাকায় একজন লোক ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ২০ ঘটিকায় দনিয়া বিশ্বরোডের সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ এর এটিএম বুথের সামনে পাকা রাস্তার উপর থেকে হাফেজ আহমেদ বাবু নামের এক ব্যক্তির হেফাজত থেকে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আরও ১৮ বোতল ফেন্সিডিলসহ মিজানুর রহমান নামের আরো একজনকে গ্রেফতার করতে সক্ষম হন।

ডিবি কর্মকর্তা আরো বলেন- পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত মিজানুর রহমানের নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। এবার ফেন্সিডিলসহ গ্রেফতার হওয়ায় ডিএমপির যাত্রাবাড়ী থানায় আরো একটি মামলা যুক্ত হলো।

উল্লেখ্য, অভিযানে মাদকদ্রব্য উদ্ধার তথা মাদক কারবারিদের গ্রেফতারের বিষয়টি আজ রবিবার ২৪শে জুলাই ২০২২ ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com