শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলায় আবাদি জমির মাটি বিক্রি করায় জেল জরিমান

আবু সাঈদ- পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
জেলার দেবীগঞ্জ উপজেলায় ইটভাটায় আবাদি জমির মাটি কাটার অপরাধে চার ব্যক্তিকে জেল ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ১৬ই জানুয়ারী দুপুরে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি বিক্রি করার খবর পেয়ে অভিযান পরিচালনা করেন দেবীগঞ্জ সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।

অভিযানে অবৈধভাবে কৃষি জমির মাটি বিক্রি অপরাধে উপজেলার সুন্দরদিঘী এলাকার বসির উদ্দিনের ছেলে চাঁনমিঞাকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়াও প্রধানাবাদ এলাকার মজিবর রহমানের ছেলে বাবুল- আব্দুস সামাদের ছেলে আনোয়ার এবং গোলজার হোসেনের ছেলে সাদেকুলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার বলেন- “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা অনুযায়ী, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এক্সকাভেটর দিয়ে কৃষি জমির মাটি কর্তন করে ইট ভাটায় বিক্রি করা দন্ডনীয় অপরাধ। অপরাধীরা অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শাস্তি প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com