মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখগুলোকে একত্রিত করেছে ওয়ান ওয়ে স্কুল

জুয়েল রানা- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
গত ১৪ই জানুয়ারি তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশের প্রথম ন্যাশনাল টেক কার্নিভাল ২০২৩ইং আয়োজনে করে ওয়ান ওয়ে স্কুল। টেক বিষয়ক তথ্য জানতে পেরে খুব উচ্ছাসিত সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা।

প্রযুক্তির বিবর্তনে অর্থনৈতিক উন্নয়নের একটি বড় চাবিকাঠি হলো ফ্রিল্যান্সিং ও টেকনলজির ব্যবহার। উন্নত রাষ্ট্র গুলোর পর্যালোচনা করলে আমরা সহজেই অনুধাবন করতে পারি। আর এই ফ্রিল্যান্সার এবং টেকনোলজির উদ্যোক্তা তৈরির জন্য দরকার সমষ্টিগত কর্ম পরিকল্পনা। সরকারের পাশাপাশি আমাদের ওয়ান ওয়ে স্কুলের দূরদর্শী চিন্তার কারণে আজকে দেশে প্রথমবারের

মতো জাতীয় টেক কার্নিভাল-২৩ আয়োজিত হচ্ছে। টেক কার্নিভাল এর মূল উদ্দেশ্য বর্তমান বিশ্বে টেকনোলজির প্রয়োজনীয়তা কতটুকু তা তুলে ধরা এবং এর সঠিক ব্যবহার সবার মাঝে ছড়িয়ে দেওয়া।

কার্নিভালে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন- সোহাগ মিয়া, ডন সাম ডেনি, হাসান মাহমুদ , প্রীতো রেজা, নাফিস সেলিম, অনিক মাহমুদ এছাড়া আরও সফল ফ্রিল্যান্সার এবং টেকনোলজি উদ্যোক্তাগণ।

এসময় স্কুল অফ ইঞ্জিনিয়ার এর কো-ফাউন্ডার হাসান মাহমুদ বলেন- স্মার্ট বাংলাদেশ তৈরিতে পাঁচটি কাজ করতে হবে- ১। নিজেকে স্মার্ট হতে হবে, ২। স্মার্ট গভার্নমেন্ট, ৩। স্মার্ট সোসাইটি, ৪। স্মার্ট প্রযুক্তি ও ৫। প্রযুক্তির সঠিক ব্যবহার।

অন্যদিকে সফল ফ্রিল্যান্সার অনিক মাহমুদ তরুণদের ভালো কাজের উৎসাহিত করর জন্য বলেন- “১’শ বছর জীবিত থাকতে চাইলে ১’শ বছর বেঁচে থাকার দরকার নেই”।

কার্নিভালে তরুণ অংশগ্রহণকারীদের মেধা যাচাই এর জন্য তথ্য প্রযুক্তি সম্পর্কিত কুইজের আয়োজন করা হয়।

এখানে দু’টি ক্যাটাগরিতে প্রথম ৬ জন বিজয়ীকে ক্রেস্ট ও সার্টিফিকেট এবং স্কিলড করার লক্ষ্যে ২০ হাজার টাকার সমমূল্যের কোর্স দেওয়া হয় সম্পূর্ণ ফ্রি।

কার্নিভালে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সেরা সদস্যদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। ক্যাটাগরি সমূহঃ * দ্যা বেস্ট মেন্টর অ্যাওয়ার্ড * দ্যা বেস্ট লিডার অ্যাওয়ার্ড * দ্যা বেস্ট লিডিং অ্যাওয়ার্ড * দ্যা বেস্ট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড।

কার্নিভালে তরুণ অংশগ্রহণকারীদেরকে উদ্দেশ্য করে ওয়ান ওয়ে স্কুলের প্রতিষ্ঠাতা সিফাতুর রহমান বলেছেন- “আমাদের তথ্য প্রযুক্তির ব্যবহারে সঠিকভাবে ভূমিকা পালন করতে হবে নতুবা আমরা আমাদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে এবং কর্মসংস্থান হারিয়ে ফেলবো”।

পরবর্তী বছরগুলোতেও আমাদের এমন ইভেন্ট অব্যাহত থাকবে। সাথে বড় পরিসরে পোগ্রামিং কন্টেস্ট থেকে শুরু করে সকল ধরনের টেকনোলজি বিষয়ক কন্টেস্ট করানো হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com