শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পদ্মা সেতু‘র টোল কমাতে সেভ দ্য রোড-এর দাবি

সংবাদ বিজ্ঞপ্তিঃ
প্রায় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতুর নাম ‘দেশরত্ন শেখ হাসিনা’ করার পাশাপাশি শুরুতেই না বাড়িয়ে ফেরীর টোল-ই সেতুতে নির্ধারণের দাবি জানিয়েছে সেভ দ্য রোড।

১৮ই মে আকাশ-সড়ক-রেল ও নৌপথ দূর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোডের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস্ চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস্ চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া প্রমুখ এক বিজ্ঞপ্তিতে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় হওয়া এই বৃহৎ সেতু বাস্তবায়ন হওয়ায় তাঁর নাম অনুসারে ‘ দেশরত্ন শেখ হাসিনা সেতু’ করার দাবি জানচ্ছি।

একই সাথে করোনা পরিস্থিতি থেকে খুড়িয়ে খুড়িয়ে এগিয়ে চলা বর্তমান নিন্মবিত্ত-মধ্যবিত্তের কথা ভেবে সেতুর নির্ধারিত টোল থেকে কমিয়ে ফেরিতে যে টোল নেয়া হয়; সেই টোল নেয়াই হবে বাস্তব সম্মত। অতএব, সেতু পার হতে মোটর সাইকেলের জন্য টোল ১০০ টাকার পরিবর্তে ৭০; কার/জিপের জন্য ৭৫০ টাকার পরিবর্তে ৫২০; মাঝারি বাসের টোল দু’হাজার টাকার পরিবর্তে ১ হাজার ৫০০; বড় বাসের জন্য ২ হাজার ৪০০ টাকার পরিবর্তে ২০০০; মাইক্রোবাস ১ হাজার ৩০০ টাকার পরিবর্তে ৯৫০; মিনিবাসের জন্য ১ হাজার ৪০০ টাকার পরিবর্তে ১০০০; ছোট ট্রাকের জন্য (৫ টন পর্যন্ত) ১,৬০০ টাকার পরিবর্তে ১ হাজার ২০০; মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২ হাজার ১০০ টাকার পরিবর্তে ১ হাজার ৬০০; মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ২ হাজার ৮০০ টাকার পরিবর্তে ২ হাজার ৪০০; বড় ট্রাক (তিন এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৪ হাজার ২০০; এবং টেইলারের জন্য ৬,০০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা টোল নির্ধারণ করা হোক।

সেভ দ্য রোড নেতৃবৃন্দ সারাদেশে সকল সেতু ফেরীতে চলমান টোল নৈরাজ্য ও টোল বৃদ্ধিরোধে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ তত্বাবধায়নের দাবিও জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com