মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে শ্যামনগরে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
ডেনিশ রাজকুমারীর তিন দিনের রাষ্ট্রীয় সফরের শেষদিনটি সুন্দরবন অঞ্চল ঘুরে দেখার জন্য পূর্ব নির্ধারিত ছিল। এদিন সকালে শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকার ধানখালীতে নির্মিত হ্যালিপ্যাডে বিমানবাহিনীর একটি হ্যালিকপ্টার থেকে অবতরণ করেন এলিজাবেথ।

সাতক্ষিরার শ্যামনগর উপজেলার কুলতলী গ্রাম। সুন্দরবন সংলগ্ন এই গ্রামটিতেই আজ বুধবার ২৭শে এপ্রিল ২০২২ইং দুপুরের দিকে গিয়ে হাজির হন ডেনমার্কের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস মেরি এলিজাবেথ ডোনাল্ডসন। এ সময় প্রখর রোদ উপেক্ষা করেই উপকূলবর্তী ও জলবায়ুর ঝুঁকিতে থাকা ওই গ্রামের পথ ধরে হেঁটে বেড়ান তিনি। জলবায়ু নিয়ে কথা বলেন গ্রামবাসীর সঙ্গে।

জলবায়ু পরিবর্তনের ফলে কুলতলী গ্রামের বাসিন্দাদের জীবনে কি ধরনের পরিবর্তন এসেছে এবং কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ইত্যাদি বিষয়ে খোঁজ-খবর নেন রাজকুমারী।

স্থানীয় বহুমুখী একটি সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধও পরিদর্শন করেন। ঘূর্ণিঝড়ের সময় সাইক্লোন শেল্টার কিভাবে ব্যবহার হয় সে সম্পর্কে ধারণা নেন। আর বেড়িবাঁধের পাশে অবস্থান করা বাসিন্দারা কিভাবে প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কী ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন সেসব বিষয় জানার চেষ্টা করেন।

পরে স্থানীয় বর্ষা রিসোর্টে মধ্যাহ্নভোজ শেষে সুন্দরবন দেখতে যান ডেনিশ রাজকুমারী এলিজাবেথ। সেখানে তিনি বনবিভাগের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। হেঁটে হেঁটে সুন্দরবন দেখার সময় তিনি এই বনের জীববৈচিত্র্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এই বনের ভূমিকা, লবণাক্ত পানির প্রভাব ইত্যাদি বিষয়ে ধারণা নেন।

জানা গেছে- ডেনিশ রাজকুমারীর তিনদিনের রাষ্ট্রীয় সফরের শেষদিনটি সুন্দরবন অঞ্চল ঘুরে দেখার জন্য পূর্ব নির্ধারিত ছিল।

শ্যামনগর উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়- বুধবার সকালে শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকার ধানখালীতে নির্মিত হ্যালিপ্যাডে বিমানবাহিনীর একটি হ্যালিকপ্টার থেকে অবতরণ করেন এলিজাবেথ। সেখান থেকেই কুলতলী গ্রামে গিয়ে ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে রাজকুমারীর সফর সম্পন্ন হচ্ছে। তার নিরাপত্তায় এসএসএফ ছাড়াও স্থানীয় পুলিশ প্রশাসনও ভূমিকা রেখেছে। তার ভ্রমণকে নির্বিঘ্ন করতে সাংবাদিকসহ সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত ছিল।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com