শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বাউফলে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‌্যালী

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
২০২২ খ্রিষ্টাব্দে ফিফা কর্তৃক আয়োজিত কাতার বিশ্বকাপ শুরু হওয়া থেকে এর আমেজ বয়েছিল সমগ্র বিশ্বজুড়ে।

নিজস্ব দলের বিজয়ে মাতোয়ারা সমর্থকরা। কিন্তু আর্জেন্টািনার বিজয়ের উল্লাস বইছে সারা বিশ্বে তার ধারাবাহিকতা ২২শে ডিসেম্বর বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফলে বাউফল প্রেসক্লাব ও সুধী সমাজের আয়োজনে লোক সাহিত্যের ঐতিহ্যবাহী পোষাক ধুতি পাঞ্জাবি পড়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী করে আর্জেন্টিনা সমর্থকরা।

বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম. অহিদুজ্জামান ডিউক, সাংবাদিক এবিএম মিজানুর রহমানসহ অনেক সমার্থক ওই র‍্যালির নেতৃত্ব দেন।

আনন্দ র‌্যালীতে সুসজ্জিত ঘোড়ায় চড়ে পতাকা হাতে নিয়ে উল্লাস প্রকাশ করে ফুটবল প্রেমীরা। বিকাল ৩টায় ইলিশ চত্বর থেকে র‌্যালী বের হয়ে গোলাবাড়ি মোড় হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণের পর ওয়াদুদ মিয়া প্যালেসের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে ব্যান্ডের তালে তালে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন ভক্তরা। বর্ণাঢ্য কর্মসূচীতে হুইল চেয়ার নিয়ে কায়েদ ইসলাম নামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোর অংশ নেয়ায় আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েক গুন।

নিরাপত্তার স্বার্থে ওই র‍্যালিতে পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে। আনন্দ র‌্যালী শেষে মিষ্টি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com