মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাদারীপুরে দুর্বৃত্ত হামলায় একজনের কব্জি বিচ্ছিন্ন

মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে দুই যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা। এরমধ্যে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দু‘জনকেই রাজধানীর পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসক। রোববার রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকায় এ ঘটনা ঘটে। কবজি বিচ্ছিন্ন ১৫ বছরের সাইফুল ইসলাম ছয়না এলাকার দুলাল ফকিরের ছেলে। অপরদিকে বিএম ফয়সাল(২৯) কুকরাইল এলাকার আব্দুল হাকিমের ছেলে।

স্বজনরা জানায়, রোববার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে ঘুরতে বের হয় রাজমিস্ত্রি সাইফুল ইসলাম। ঘোরাঘুরি শেষে বন্ধুদের বিদায় দিয়ে বাড়ির দিকে ফিরছিল সে। এ সময় মাদারীপুরের ছয়না এলাকায় একটি গাড়িতে আসা কয়েকজন দুর্বুত্ত সাইফুলকে তুলে নির্জন স্থানে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে তার বাঁ হাতের কব্জি কেটে ফেলে।

এ সময় সাইফুলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন সাইফুলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এর কিছু সময় পর সাড়ে রাত ৮টার দিকে ইলেকটিক মিস্ত্রী বিএম ফয়সাল নামে এক যুবককে মুঠোফোনে ফোন করে ডেকে নেয় অজ্ঞাত একজন।

পরে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য অন্ধকার একটি ঘরে নিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। ওই যুবকের চিৎকার শুনে গুরুতর অবস্থায় স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত দু‘জনকেই পাঠানো হয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালে।

এই ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। পর পর দু‘টি হামলার কারণ না বলতে পারলেও অপরাধীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com