মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন

মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৬ই জুন সকাল সাড়ে ১১টায় মাদারীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন মাদারীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।

এটিএন নিউজের সাংবাদিক জহিরুল ইসলাম খানের সঞ্চালনায় ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর জেলা প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ ইমনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি গোলাম মাওলা আকন্দ, ডিবিসি নিউজের সাংবাদিক মনির হোসেন বিলাস, ইনডিপেনডেন্ট টিভির রিপনচন্দ্র মল্লিক, মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক এস.এম. আরাফাত হাসান।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক বেলাল রিজভী, চ্যানেল আইয়ের সাংবাদিক রাহাত হোসাইন, যায়যায়দিনের মনজুর হোসেন, প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ড, সংবাদ সারাবেলার সাংবাদিক ইমদাদুল হক মিলন, এশিয়ান এইজ এর সাংবাদিক সাব্বির হোসেন আজিজ, ঢাকা পোস্টের রাকিব হাসান, দৈনিক নাগরিক ভাবনার গাউছ-উর রহমান, সিএনএন বাংলার আজাহার হোসেন, মোহনা টিভির আরিফুর রহমান, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিধান মজুমদার, দৈনিক সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক মানবজমিনের আহসান লিমন, দৈনিক আজকালের খবরের আরিফুর রহমান, আমার সংবাদের জাহিদ হাসানসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে ফেনীতে কর্মরত সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com