মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাদারীপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছে অর্ধশত।

বিভিন্ন সুত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের একটি পাগলা কুকুর রবিবার সকালে বিভিন্ন মানুষকে কামড়ানো শুরু করে। এরপর পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন গ্রামের অর্ধ শতাধিক মানুষকে কামড়িয়ে গুরুতর জখম করে। কুকুরের কামড়ে গুরুতর জখম কমপক্ষে ৫০ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অনেকেই কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন।

হোগলপাতিয়া গ্রামের শামীম নামে একজন কুকুরের কামড়ে আহত রোগী জানান, কিছু বুঝে ওঠার আগেই একটি পাগলা কুকুর আমাকে সহ আমার আশেপাশের আরো ১০-১৫ জনকে কামড়ায়। হাবিব নামে আরেক রোগী জানান, পাগলা কুকুরটির সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। কোনোভাবেই তাকে ঠেকানো যাচ্ছে না।

তানিয়া নামে এক রোগী জানান, একটি পাগলা কুকুরের কাছে আমরা অসহায়। কামড়ে মাংস ছিড়ে ফেলছে। এই কুকুরটাকে মেরে ফেলা উচিত।

মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার রিয়াজ মাহমুদ জানান, কুকুরে কামড়ের অর্ধশত রোগী এখানে চিকিৎসা নিয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেকেই ভর্তি করা হয়েছে। কুকুরে কামড়ের ভ্যাকসিন দেয়া হচ্ছে সবাইকে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com