মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মিরসরাইয়ে ১৫০ শিক্ষার্থী পেলো গাছের চারা

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০শে আগস্ট-২৩ইং) ওয়াহেদপুর ইউনিয়নের শেখের তালুক সুকুমার নাথ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব চারা বিতরণ করা হয়।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক উপস্থিত থেকে চারাগুলো বিতরণ করেন।

এসময় এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজিম উদ্দিন সবুজ, মিরসরাই প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল মোস্তফা, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গাছের চারা পেয়ে বেশ উচ্ছ্বাসিত শিশু শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের, তৃষী ভৌমিক, রামিম বলেন, গাছের চারা পেয়ে আমরা খুব খুশি। বাড়িতে গিয়ে চারাগুলো লাগাবো। এতে করে আমরা ছায়া ও অক্সিজেন পাবো। ফল হলে সেগুলো আমরা খেতে পারবো।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, জেলা প্রশাসনের নির্দেশে মিরসরাই উপজেলাজুড়ে দেড়লাখ গাছের চারা বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় শেখের তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com