মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারীতে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নৈশকোচের ধাক্কায় শামসুল হক(৫৫) নামে এক বাইসাইকের আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৩১ আগস্ট সকাল সাড়ে ৬ টায় সৈয়দপুর বাইপাস সড়কের মতির মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার ফলে ঠাকুরগাঁও – ঢাকা মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। নিহত শামসুল বাইসাইকেল আরোহীর বোতলাগাড়ী ইউনিয়নের মুচিহাট এলাকার তবিল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, শামসুল হক সৈয়দপুর পপুলার জুট মিলের শ্রমিক হিসাবে কাজ করেন। সকালে কর্মস্থলে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে অপর দিক থেকে আসা সাইকেলে আরোহী শামসুল হককে জোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার ফলে বাসটি বাম দিকের দোকানে ঢুকে গিয়ে সড়কে মাঝামাঝি অবস্থান নেয়। ফলে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় ২ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের কাজ চলমান আছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com