মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় আহত প্রভাষকের খোঁজ রাখেনি কেউ

মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের বাসিন্দা কেবি ডিগ্রি কলেজের প্রভাষক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনার ১মাস পেরিয়ে গেলেও কেউ খোঁজ রাখেনি পরিবারের। থানায় অভিযোগ করে কোন সুরাহ পাচ্ছেনা ভূক্তভোগি পরিবার ।

আহত প্রভাষকের স্ত্রী বিলকিস ইসলাম রবিবার ১০ই সেপ্টেম্বর সাংবাদিকদের জানান, হরিপুর কেবি ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নজরুল ইসলাম ৩রা অক্টোবর বাড়ি ফেরার পথে কাঁঠালডাঙ্গী বাজার সংলগ্ন হঠাৎ পাড়া নামক স্থানে রাণীশংকৈল উপজেলার রংপুর বেকারীর মালবাহী কার্ভাটভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষে গুরুত্ব আহত হয়।

আহত প্রভাষক বর্তমানে ঢাকার আলমানার হাসপাতালের নিউরো সার্জন প্রফেসর শেখ সাদের হোসেনের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছে। তিনি
আরো জানান, আমার স্বামীর চিকিৎসায় ৯/১০ লক্ষ টাকা ব্যয় করে নিঃস্ব হয়ে গেছি।

এরপরেও আহত প্রভাষক নজরুল ইসলাম সুস্থ জীবনে ফিরবেন কিনা সন্দেহ রয়েছে। বর্তমানে ব্যয় করার মতো সামথ্য নেই। দূর্ঘটনা প্রসঙ্গে হরিপুর থানায় ৩জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দেওয়া হয়েছে। থানা পুলিশও অভিযোগটি আমলে নেয়নি।

রংপুর বেকারির স্বত্তাধিকারি মোবারক হোসেনও কোন খোঁজ খবর রাখেনি। দূর্ঘটনা প্রসঙ্গে রংপুর বেকারির স্বত্তাধিকারি মোবারক হোসেন বলেন, থানা আমাকে ডেকেছিল আপোষ মিমাংসার জন্য সেখানে আমার ছেলে মফিজুল চিকিৎসা বাবদ ৩০ হাজার টাকা দিতে রাজি হই কিন্তু প্রফেসারের লোকেরা রাজি না হওয়ায় সমাধান হয়নি।

হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম মুঠোফোনে বলেন, এব্যপারে তারা একটি অভিযোগ দিয়েছিল, সেটি ছিল অসমাপ্ত । পরে সংশোধন করে দেওয়ার কথা কিন্তু দিয়েছে কিনা তা আমার জানা নেই। তাছাড়া ওই কলেজের প্রিন্সিপাল এটা আপোষ করার কথা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com