শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

থানচিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস অনুষ্ঠিত

মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের থানচিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সুজন মিয়া, উপজেলা শিক্ষা সহকারী কর্মকর্তা মোঃ মিজান উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খালেদ প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহায়ক পলাশ পাল।

সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে জননেত্রী শেখ হাসিনা সুদক্ষ দেশ পরিচালনায় এখন উন্নয়নশীল দেশের উন্নীত হয়েছে। ৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের পরিণত করতে সরকারের প্রতি সহায়তা করতে সরকারি বেসরকারী পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com