মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ দিন পর থানচি বাজার আবারো আগুন

মথি ত্রিপুরা- থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের থানচিতে বলিবাজার আগুনে পুড়ে যাওয়ার ৩ দিনের মাথায় থানচি বাজারে আগুন লেগে দোকানপাট পুড়ে ছাই হয়েছে।

শনিবার ২৫শে মার্চ সকাল অনুমানিক ৮ঃ২০ টায় এক আবাসিক হোটেল চুলা আগুনে থানচি বাজার আগুনে পুড়ে গিয়ে সব শেষ হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

প্রত্যক্ষদর্শী মাংচং ম্রো বলেন- পাশের বাড়ির থেকে আগুন আগুন চিৎকার শুনে দোকান থেকে বের হয়ে দেখি মায়া গেস্ট হাউসের আগুন। দেখতে দেখতে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে যায়।

থানচি ফায়ার সার্ভিস সাব-স্টেশন অফিসার মোঃ ইসমাইল ঘটনা সম্পর্কে বলেন- আমরা সকাল অনুমানিক ৮ঃ৩০টায় খবর পেয়ে দু’টো ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে অনুমানিক ২ঘন্টা আগুন নিভানো চেষ্টা করার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার সম্ভব হয়।

থানচি বাজার সভাপতি স্বপন কুমার বিশ্বাস বলেন- সকাল অনুমানিক ৮:২০টা সময় মায়া গেস্ট হাউসের চুলা আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পারি। বাজারে ভাড়াটিয়া দোকানসহ মোট ৫৫ জনের দোকান পুড়ে সব ছাই হয়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর বলেন- বলিবাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দিনের মধ্যে আবারও থানচি বাজার ৫৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। এর ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমানিক ৪কোটি হতে পারে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা বলেন- থানচি বাজার গত ২০২০ইং সালে ২৭শে এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ড পর ২ বছর মাথায় আবারো আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল। উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com