শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত- ১৫

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১৫ ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে লোকাল বাসের চালক জাফর হোসেন(৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার দুর্বাজুড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে নড়াইলগামী লোকাল বাস নড়াইল-যশোর মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং লোকাল বাসের চালক জাফর হোসেন নিহত হন।

এছাড়া লিটন ট্রাভেলস বাসের চালক মাহবুব হোসেনসহ(৪৫) অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। দূর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে নড়াইল-যশোর মহাসড়কে দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা লিটন পরিবহন বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে (যশোর) নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লোকাল বাসের চালক জাফরকে মৃতঃ ঘোষণা করেন।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন জানান, দূর্ঘটনায় লোকাল বাসচালক নিহত হয়েছেন। এছাড়া অনেকেই আহত হয়েছেন। বর্তমানে সড়কে যান চলাচল সাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com