মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাছা প্রেসক্লাবের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের গাছা থানার কলমেশ্বর রোকেয়া স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার সকালে গাছা প্রেসক্লাবের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গাছা থানার ১৪৬টি স্কুলের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৪‘শ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

গাছা প্রেসক্লাবের শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় দুই ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক টিটু কান্তি কর, কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ মোসাদ্দিকুর রহমান মূসা। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মোঃ আরিফ মৃধা।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন- গাজীপুর সদর প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার এমদাদুল হক, গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, রোকেয়া স্মরণি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মন্ডল, কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মীর ওসমান গণি কাজল, মোঃ বাবুল হোসেন মন্ডল। পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ খান। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গাছা প্রেসক্লাবের শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় ১‘শ শিক্ষার্থীকে নগদ টাকা, সনদপত্র, ক্রেস্ট প্রদান করা হবে। তাদের মধ্যে ৫০ জনকে ট্যালেন্টপুলে ও ৫০ জনকে সাধারণ গ্রেডে এ বৃত্তির আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com