শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

গৃহবধূকে মারধর, পুলিশি সহায়তায় মায়ের কোলে ফিরল যমজ শিশু

আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণায় যমজ শিশুকে রেখে গৃহবধূকে মারধর করে তাড়িয়ে দিয়েছে যৌতুকলোভী স্বামী। অবশেষে পুলিশের সহায়তায় মায়ের কোলে ফিরল যমজ শিশু।

স্বামী ফারুক মিয়ার মারধরে অসুস্থ দুই সন্তানের জননী মৌসুমীকে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে ১০ মাস বয়সি যমজ শিশু মোহাম্মদ পারভেজ তোহা এবং মোহাম্মদ পারভেজ মোদাচ্ছেরকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে নেত্রকোণা মডেল থানার পুলিশ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে- নেত্রকোনা জেলা শহরের মইনপুর গ্রামের সৈয়দ ইসহাক মিয়ার মেয়ে মৌসুমী আক্তার ও ফারুক মিয়ার সঙ্গে দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে যমজ সন্তানের জন্ম হয়।

বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকলোভী স্বামী বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিয়ে মৌসুমীকে মারধর করত। গত ১৫ মার্চ মৌসুমী তার মা-বাবার কাছে মারধরের বর্ণনা দিয়ে টাকা জোগাড় করে দিতে বললেও তার বাবা টাকা দিতে ব্যর্থ হন। এতে ক্ষিপ্ত হয়ে ফারুক মিয়া মৌসুমীকে মারধরের করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

অভিযোগ পেয়ে নেত্রকোনার মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে ফারুক মিয়ার বাড়ি থেকে যমজ শিশুদের উদ্ধার করে শুক্রবার সকালে মৌসুমীর কোলে ফিরিয়ে দেন।

জানতে চাইলে গৃহবধূ মৌসুমী আক্তার বলেন- প্রায়ই আমাকে যৌতুকের জন্য মারধর করে। আমার বাবা টাকা দিতে না চাইলেই নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এখন আমাকে ও আমার সন্তানকে মেরে ফেলার হুমকিও দিচ্ছে। এ বিষয়ে ফারুক মিয়ার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন- যৌতুকের জন্য গৃহবধূকে মারধর করে ১০ মাস বয়সি যমজ শিশুদের আটকে রাখার বিষয়টি খুবই বেদনাদায়ক। অভিযোগ পেয়ে যমজ শিশুদের দ্রুত উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com