শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

দীর্ঘ প্রতীক্ষার পর লক্ষ্মীপুরে বৃষ্টি নামলো

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
টানা একমাস তীব্র তাবপ্রবাহের পর অবশেষে লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা। শুক্রবার বিকেল ৫ টার দিকে বৃষ্টির দেখা পাওয়া যায়।

লক্ষ্মীপুর জেলা সদরের দালাল বাজার, মহাদেবপুর,নন্দনপুর, চররুহিতা, পশ্চিম লক্ষ্মীপুর, চরমণ্ডল এদিকে রায়পুরের চরবামনী, সোনাপুর, কাঞ্চনপুরসহ বিভিন্ন স্থানে বৃষ্টি পড়ার খবর পাওয়া গেছে। এতে সাধারণ জনগণের মাঝে স্বস্তি নেমে আসে। শেষ বিকেলে আকস্মিক বৃষ্টি হওয়ায় আনন্দ উল্লাসে শিশু কিশোররা বৃষ্টিতে ভিজে আনন্দ উপভোগ করতে দেখা যায়। নবম শ্রেণী পড়ুয়া ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন -‘আমরা দীর্ঘদিন পর বৃষ্টি দেখা পেয়েছি, এজন্য আনন্দে বৃষ্টিতে ভিজছি।’

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে বিদ্যুতও চমকাতে দেখা গেলেও ভোররাতে সামান্য বৃষ্টি হয়েছে বলে আঁচ করা যায়। এদিকে মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

এতে আরও বলা হয়, দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com