শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

লক্ষ্মীপুরে কবি মুস্তাফিজুর রহমান স্মরণে শোকসভা

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট কবি, সম্পাদক, সংগঠক ও ব্যাংকার কবি মুস্তাফিজুর রহমানের অকাল প্রয়াণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। তাঁর মৃত্যুতে লক্ষ্মীপুরের কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কবি মুস্তাফিজুর রহমান জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সাহিত্যচর্চা ও সংগঠন গড়ে তোলায় তাঁর অবদান জেলার সাহিত্যাঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ ছাড়াও তাঁর একাধিক গ্রন্থ ভারতের কোলকাতা থেকে প্রকাশিত হয়, যা তাঁর সাহিত্যমান ও গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে।

শোকসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক হেলাল উদ্দিন মাহমুদ। এতে উপস্থিত ছিলেন কবি মুজতবা আল মামুন, নজরুল একাডেমীর জেলা সভাপতি ও সম্পাদক সেলিম উদ্দীন নিজামী, কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক অ আ আবীর আকাশ, আবৃত্তিকার লুৎফল কবির লিটন, কবি আনিস আহমেদ, কবি হোসেন আহমেদ জান, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানসহ জেলার বিশিষ্ট কবি-সাহিত্যিকরা।

এছাড়াও শোকসভায় উপস্থিত ছিলেন প্রয়াত কবির ভাই শাকচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মাস্টার, বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন এবং মনোয়ার ইসলাম। শোকসভা সঞ্চালনা করেন জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কবি এস এম জাহাঙ্গীর।

শোকসভায় বক্তারা কবি মুস্তাফিজুর রহমানের সাহিত্যকর্ম, মানবিক দৃষ্টিভঙ্গি ও সাংগঠনিক ভূমিকার কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

কবি মুস্তাফিজুর রহমানের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘রাষ্ট্র চিন্তা’, ‘জলবন্দি সভ্যতা’, ‘হংসগমন’, ‘কর্ণফুলী’, ‘সমুদ্র সুন্দরী’, ‘অন্তিম প্রার্থনা’, ‘কবি বিধাতার দ্বন্দ্ব’ ও ‘বনানী কবর’। তিনি সমুদ্র গুপ্ত পুরস্কার (২০১৯), মৈত্রী বাংলা সাহিত্য পুরস্কার (২০২৪), লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হন।

উল্লেখ্য, কবি মুস্তাফিজুর রহমান গত ২১ জানুয়ারি বুধবার লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com