মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে মহান স্বাধীনতা দিবসে, প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলেছে গাছ

৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
“‎প্লাস্টিক বোতল দিন, পরিবেশ বন্ধু গাছ নিন”- “দিলে বোতল মিলবে গাছ, সুস্থভাবে নেব শ্বাস” এ স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন তারাগঞ্জ টিম এবং উপজেলা প্রশাসন তারাগঞ্জ এর যৌথ উদ্যোগে প্লাস্টিকের বোতলের বিনিময়ের গাছ বিতরণের এক ব্যতিক্রমী আয়োজন করেন। অর্থাৎ একটি বোতল দিলেই মিলেছে পরিবেশ বন্ধু একটি গাছ।

‎মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি ডিগ্রী কলেজ মাঠে বিডি ক্লিনের স্টলে চলে এ ব্যতিক্রমী আয়োজন। এ সময় ১০০০ হাজার গাছ বিতরণ করা হয়। ‎বিডি ক্লিনের এই ব্যতিক্রমী আয়োজনের জন্য বিডি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিডি ক্লিন তারাগঞ্জ টিমকে “শুভেচ্ছা স্বারক” প্রদান করা হয়।

‎মেলায় আগত দর্শনার্থী আরাফাত বলেন, বোতল দিয়ে গাছ বিনিময়ের আয়োজনটা দারুণ লেগেছে। এছাড়া তাদের চারদিকে ব্যানারে লেখা স্লোগানগুলো মনোমুগ্ধকর হয়েছে। তার মধ্যে, দিলে বোতল মিলবে গাছ, সুস্থভাবে নেব শ্বাস, ফেললে ময়লা যত্রতত্র সবার হবে জীবননাশ। এসব স্লোগান কেউ বুঝতে পারলে সে ভেতর থেকেই পরিবর্তন হবেন।

‎বিডি ক্লিন তারাগঞ্জের সাবেক উপজেলা সমন্বয়ক মাহমুদ হাসান সরকার বলেন, ফেলে দেয়া বোতলের বিনিময়ে গাছ বিতরণের বিষয়টি তারাগঞ্জবাসীর মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। আর এই জমানো বোতলগুলো দিয়ে ডাস্টবিনে তৈরি করে বিভিন্ন স্থানে রাখা হবে। তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোনাব্বর হোসেনের উদ্যোগে ও সহযোগীতার কারণেই বিডি ক্লিন টিমের পক্ষ থেকে এমন একটি আয়োজন বাস্তবায়ন সম্ভব হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন বলেন, বিডি ক্লিন তারাগঞ্জ টীমের সাথে পরিবেশ পরিছন্নতার এই মহতী কার্যক্রমে উপজেলা প্রশাসনের অংশগ্রহণ সমাজের সকল শ্রেণি পেশার মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিডি ক্লিন টীমের জন্য সার্বিক সহযোগীতা থাকবে। সেই সাথে পাশাপশি উপজেলার সকল শ্রেণি পেশার মানুষকে পরিবেশ পরিছন্নতায় বিডি ক্লিনের পাশে থাকার আহ্বান করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com