মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টঙ্গীতে ইফতার মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও এম এ মান্নানের রুহের মাগফেরাত কামনায়

মাহবুবুর রহমান- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নিঃশর্ত মুক্তি, গাজীপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী, গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাতা মেয়র অধ্যাপক এম এ মান্নান এবং তার সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া, কোরআন তেলওয়াত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ শনিবার বিকেলে টঙ্গীর এরশাদ নগর নিরামাহ কমিউনিটি সেন্টার এ আয়োজন করা হয়।

এ সময় টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রিফাত রশিদের সভাপতিত্বে ও ৪৮নং ওয়ার্ড ছাত্রদল নেতা বিপ্লব সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টঙ্গী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মশিউর রহমান মাসুম সিকদার।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- টঙ্গী সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহবায়ক সদস্য ইমতিয়াজ আহমেদ সিজান, তরিকুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা ছাত্রদল নেতা ফজলুল করিম শান্ত সহ টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ছাত্র দলের নেতা কর্মীরা।

এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় টঙ্গী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো মশিউর রহমান মাসুম সিকদার বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় ও গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক এম মনজুরুল করিম রনির নির্দেশে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সকল ছাত্রদলের নেতা কর্মীদের পার্শ্বে থাকার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com