মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশ্ব “মুক্ত গণমাধ্যম” দিবসে খুলনায় ডিবি পুলিশ কর্তৃক সাংবাদিক লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা’র পত্রিকার খুলনা প্রতিনিধি সাংবাদিক রিয়াজ উদ্দীনকে (১৫ এপ্রিল) ২০২৪ইং ডিবি পুলিশ কর্তৃক লাঞ্চনা ও মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে বিশ্ব “মুক্ত গণমাধ্যম” দিবস (৩ মে) ২০২৪ইং “জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন” এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

গতকাল (৩ মে) ২০২৪ইং শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব চত্বর ঢাকায় আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম শাহীন আলম এর পরিকল্পনায় ও সাংবাদিক নেতা এম এম তোহা’র সঞ্চালনায় সাংবাদিক ফেডারেশন এফবিজেও’র সাধারণ সম্পাদক হানিফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা’র সম্পাদক ও প্রকাশক এস এম মোর্শেদ।

আরও বক্তব্য রাখেন, এফবিজেও অর্থ সম্পাদক ও সাংবাদিক নেতা আবু তাহের পাটোয়ারী, বাংলাদেশ প্রেসক্লাব এর কেন্দ্রীয় সভাপতি ফরিদ খানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

সাংবাদিক নেতা এস এম মোর্শেদ বলেন, সাংবাদিক রিয়াজ উদ্দীনকে খুলনায় পুলিশ বিভিন্ন ভাবে হয়রানি করছে, রিয়াজ উদ্দীন তাদের ভয়ে আজ তার নিজ এলাকা ছাড়া। এস এম মোর্শেদ আরও বলেন, পুলিশ কর্তৃক সাংবাদিক হয়রানিসহ মিথ্যা মামলার বিষয়ে প্রতিবাদ সহ সাংবাদিকদের অহেতুক হয়রানি বন্ধের জোর দাবি জানান।

সাংবাদিক নেতা এম শাহীন আলম বলেন, সাংবাদিক রিয়াজ উদ্দীনের মতো অসংখ্য সাংবাদিক আছে সারাদেশে, যারা সত্য প্রকাশ করতে গিয়ে হামলা ও মিথ্যা মামলার শিকার হন। তিনি সাংবাদিক রিয়াজ উদ্দিন সহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি আর্কষণ করেন।

উল্লেখ্য, খুলনায় নামসর্বস্ব ফেসবুকে একটি আপডেট এর কারণে সাংবাদিক রিয়াজ উদ্দীনকে কৌশলে খুলনা ডিবি অফিসে ডেকে নিয়ে ডিবি পুলিশ কর্তৃক সাংবাদিক রিয়াজ উদ্দিন ও তার সাথে এক সহযোগিকে মারধর, লাঞ্চিত, মিথ্যা মামলা দেওয়ার হুমকি প্রদান করেন খুলনা ডিবি পুলিশ। এরেই পরিপেক্ষিতে সাংবাদিক রিয়াজ তার প্রাণের নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের নিকট আবেদন করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com