মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরের দলদলিয়া ডাঙ্গাপাড়ায় রোপিত ধানের চারা বিষ দিয়ে বিনষ্টের অভিযোগ

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
বিষ প্রয়োগে রোপনকৃত ধানার চার বিনষ্টের অভিযোগ এনে দিনাজপুরের বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক আহাদ আলী।

অভিযোগ সুত্রে জানা যায়- দিনাজপুর বড়পুকুরিয়া খনি এলাকার দলদলিয়া মৌজার ডাঙ্গপাড়া গ্রামের ৫৪নং খতিয়ান ও ৬৭৩নং দাগের ৪০ শতক জমিতে কৃষক আহাদ আলী দির্ঘদিন যাবৎ চাষবাদ করে আসছেন। হঠাৎ গত ৪ঠা মার্চ রাতে কেবা কাহারা চাষকৃত বোরোধানে বিষ ছিটিয়েছে। আহাদ আলী পরের দিন দুপুরে জমিতে গিয়ে দেখে জমির চারা ধান গাছ গুলো সাদা ও লাল হয়ে আসছে।

আহাদ আলী জানান- আমার ক্ষতি সাধনের উদ্দেশ্যে অজ্ঞাত ব্যাক্তি আমার চাষকৃত জমিতে বিষ ছিটিয়েছে। আমি উক্ত বিষয়ের উপর তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে ও ভবিষ্যতের জন্য গত ১২ই মার্চ বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছি।

বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সালতান মাহমুদ বলেন- চাষকৃত ধানের চারা নষ্টের অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অনুসন্ধান চলছে, এই রকম জঘন্য কাজ যারা করেছে তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নেওয়ার চেষ্ট অব্যাহত আছে। গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com