মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেত্রকোণায় বিজিবির ওপর হামলা, গুলিতে যুবক নিহত

আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণার দুর্গাপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওপর হামলার ঘটনায় গুলিতে আমিনুল ইসলাম(৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। শুক্রবার ৩১শে মার্চ রাতে বারোমারি লক্ষ্মীপুর সীমান্তে সুপারি পারাপারের সময় এ ঘটনা ঘটে।

নিহত আমিনুল লক্ষ্মীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। গুলিবিদ্ধ জায়দুল ইসলাম একই গ্রামের বাসিন্দা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে সুপারি নেয়াকে কেন্দ্র করে সন্ধ্যায় চোরাকারবারিদের সঙ্গে বিরোধে জড়ায় বারোমারি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।

এ নিয়ে এক পর্যায়ে স্থানীয় চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়ায়।পরে আত্মরক্ষার্থে বিজিবি গুলি করলে আমিনুল নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুলিবিদ্ধ হন জায়দুল।

তাকে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পারিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় বিজিবির হাবিলদার মিনহাজ উদ্দিন(৫৩) নামে এক সদস্য আহত হয়েছেন। তাকেও দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ দিকে এ বিষয়ে ৩১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তা রিসিভ করেননি।

এ ব্যাপারে নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মিডিয়া লুৎফর রহমান জানান- সীমান্তে সংঘর্ষ হয়েছে। গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com