মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেত্রকোণার দুর্গম পাহাড়ি অঞ্চল গুলোয়- বিশুদ্ধ খাবার পানির সংকট

আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার পাহাড় ঘেষা গ্রামগুলোতে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। তাই বাধ্য হয়ে পুকুর, নালা ও কূপ থেকে পানি সংগ্রহ করছে এই দুর্গম পাহাড়ি এলাকার নারী ও শিশুরা।

এতে করে স্বাস্থ্য ঝুকিতে রয়েছে অবহেলিত এ জনপদের মানুষ। নেত্রকোণার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার পাহাড়ি গ্রামগুলোতে শুকনো মৌসুমে পানির এ সংকট পুরোনো। কিন্তু এবারের সেই সংকট আরও বেড়েছে। পাহাড়ে প্রায় প্রতিটি ঘরে এখন বিশুদ্ধ খাওবার পানির জন্য হাহাকার চলছে।

পাহাড়ি নালা ময়লাযুক্ত পানি অথবা টিলার নিচে তিন চাকের তৈরি অগভীর কূপের ঘোলা পানিই তাঁদের ভরসা। কলমাকান্দা আটটি ইউনিয়নের মধ্যে লেংগুরা, খারনৈ ও রংছাতি ইউনিয়ন পাহাড়ি গ্রামে পানির অভাবে দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।

এসব এলাকায় প্রধানত গারো ও হাজং সম্প্রদায়ের মানুষের বসবাস। প্রায় ৩৫ থেকে ৪০ টি গ্রামে পানির সংকট দেখা দিয়েছে। নারীরা কাঁখে বা মাথায় কলসি নিয়ে দূর থেকে পানি সংগ্রহ করছেন। এক গ্রামের মানুষ অন্য গ্রামে গিয়ে গোসলও করছেন।

এদিকে দুর্গাপুরে ভবানীপুর, বারমারি, বিজয়পুর, পাচকাহনিয়া, বেশ কয়টি গ্রাম সহ গভীর নলকূপ না থাকার কারণেই সুপেয় পানির জন্য অনেকেই এক থেকে দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে হয়।

স্থানীয়রা জানান- আমাদের এই পানির সমস্যা আদিকাল থেকেই। আমরা খুব কষ্ট করে পানি সংগ্রহ করে থাকি এই পানি আবার ফুটিয়ে পান করতে হয় আমরা সব সময় স্বাস্থ্য ঝুঁকিতে থাকি। আমাদের সরকারের কাছে আবেদন আমরা যাতে বিশুদ্ধ পানি খেতে পারি এই ব্যবস্থাটা যাতে আমাদের হয়। তাহলে আমরা সরকারের কাছে চির কৃতজ্ঞ থাকবো।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মশিউর রহমান বলেন- কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার পাহাড়ি অঞ্চলে বিশুদ্ধ খাবার পানির জন্য দশটি বাড়ির জন্য একটি গভীর নলকূপ স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অচিরেই এসব অঞ্চলে পানির সমস্যা দূর করা হবে

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com