শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নড়াইল সদরে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থীদেরকে জরিমানা

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ মে) দুপুরে তুলারাপুর বাজার এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল মাহমুদ তুফানের নির্বাচনী প্রচার কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বাচনী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করেছেন।

জানা গেছে, নড়াইল পৌরসভার নতুন ভবনে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে ভোট ক্যাম্পেইন করা, দেয়ালে পোষ্টার, পাঁচের অধিক সমর্থকদের সাথে নিয়ে ভোট ক্যাম্পেইন করা, মোটরসাইকেল শোভাযাত্রা করাসহ ৫টি নির্বাচন আচরনবিধি ভঙ্গের দায়ে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল মাহমুদ তুফানকে ১০ (দশ) হাজার টাকা জরিমানা করেন নির্বাচনী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ।

তিনি জানান, আচরণবিধি মানতে হবে, ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সোমবার সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়াকে জরিমানা। সোমবার (১৩ মে) দুপুরে রপগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারণা চলাকালে এই জরিমানা করেন নির্বাচনী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেয়ালে পোষ্টার এবং ওয়ার্ডে একের অধিক নির্বাচনী ক্যাম্প করায় এবং মোটর শোভাযাত্রা করায় চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভুইয়াকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, আচরনবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভুইয়াকে ৭ হাজার টাকা ও তুফান মাহমুদ তুফান কে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আচরনবিধির ধারার ব্যত্যয় ঘটায় প্রার্থীদের আগে সকর্ত করা হচ্ছে, তা না মানলে এ জরিমানার আওতায় আনা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com