মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখার আহবায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমিকে সদস্য সচিব করা হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন’র যৌথ স্বাক্ষরিত এই কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

(২৪ মে) রাতে অনুমোদন দেয়া এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম সাইফুজ্জামান, যুগ্ম আহবায়ক মোঃ ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ শাহজাহান খান সাজু, যুগ্ম সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম পিকুল, লাকি হুসাইন, সাংগঠনিক সম্পাদক এস.এম ইরফানুল বারী উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াজুর রহমান বাবু, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান জাহান খান ও মোঃ শফিকুল ইসলাম।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব শাহজাহান সাজু জানান, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক দলকে সু সংঘটিত ও এগিয়ে নেয়ার জন্য নিরলসভাবে কাজ করবো ইনশাআল্লাহ। তিনি আরো জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নড়াইল জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমের পরিধি বৃদ্ধির পাশাপাশি কর্মকান্ডে আরো গতিশীলতা আনতে সক্রিয়, মেধাবী, নেশামুক্ত ও সৎ ব্যক্তিদের মুল্যায়ণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com