মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশ্বনাথে ফজর আলী ও তার শালার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর ফজর আলী ও তার শালার বিরুদ্ধে আদালতে ৩ কোটি টাকা আত্মসাতের মামলা দায়ের করা হয়েছে গত ২৭ আগস্ট সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী ৩নং আদালতে এই মামলাটি দায়ের করেছেন শাহজিরগাঁও গ্রামের আমরোজ আলীর স্ত্রী ও লোকমান মিয়ার মেয়ে লন্ডন প্রবাসী আফতেরা বিবি(৫১)। বিশ্বনাথ সিআর মামলা নং-৩২৮/২০২৩ইং।

মামলায় প্রধান আসামি করা হয়েছে কাউন্সিলর ফজর আলীর শালা ছাতক উপজেলার বুরাইয়া বুরকি হাটি গ্রামের তফজ্জুল হোসেনের ছেলে মাছুম আহমদ(৩৮) কে। আর এই মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে কাউন্সিলর ফজর আলীকে। বাদি আবার ফজর আলীর খালা শাশুড়ি আর মাছুম আহমদের খালা হন।

মামলার এজাহারে বাদি উল্লেখ করেছেন, ‘মাছুম আহমদ ফজর আলীর যোগসাজসে তার নিকট থেকে ২টি প্লট ও ১টি তিনতলা বিশিষ্ট দালান ক্রয় করার জন্য ৩ কোটি টাকা আনেন। কিন্তু বাদিনীর নামে জায়গা ক্রয় না করে বিশ্বনাথ সাব রেজিষ্ট্রারের স্বাক্ষর জাল করে অবিকল সাফ কাবালা তিনটি দলিল সম্পাদনের রশিদ তাকে প্রদান করেন।

যা তিনি সাব রেজিষ্ট্রারী অফিসে তল্লাশী দিয়ে দলিলের রশিদের কোন অস্থিত্বই খোঁজে পাননি। তাই তিনি আসামীদের বিরুদ্ধে মামলাটি এফআইআর গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা ও দ্রুত প্রতিকারসহ বিতাদেশ প্রার্থনা করেন।

মামলাটি তদন্ত করে আগামী ১১ অক্টোবর প্রতিবেদন দেয়ার জন্য বিশ্বনাথ থানার ওসিকে নির্দেশ দেন আদালত। অভিযোগের বিষয়ে বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর ফজর আলী সাংবাদিকদের বলেন, মামলার বিষয়ে তিনি কিছু জানেন না, কেনো মামলা করেছেন তিনি তাও তিনি অবগত নন। এছাড়া তার খালা শাশুড়ি একজন মানষিক ভারসাম্যহীন বলেও দাবী করেন কাউন্সিলর ফজর আলী।

এ বিষয়ে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, আদালতে কাউন্সিলর ফজর আলীর খালা শ্বাশুড়ি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলমান আছে। তদন্ত শেষে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।র

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com