মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশ্বনাথে বাস ও মটরসাইকেলের সংঘর্ষে নিহত-১

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে বাস-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল রহমান(১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল বুধবার ৬ই সেপ্টেম্বর বিকলে সাড়ে ৩টায় বিশ্বনাথ বৈরাগী বাজার-সিংগেরকাছ বাজার সড়কের শেখেরগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সাইদুল উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামের আফরোজ আলীর ছেলে।

নিহতের বড় ভাই সাজুর আলী জানান, আমার নিকটাত্মীয় বোন জামাই শেখের গাঁও গ্রামের আবদুর রহিম’র মটরসাইকেল একদিন আগে চেয়ে নিয়ে আসে সাইদুল। ঘটনার দিন সে ওই মটরসাইকেল যোগে সিংগেরকাছ বাজারের উদ্দেশ্যে যাত্রা করে। বৈরাগী বাজার-সিংগেরকাছ বাজার সড়কের শেখেরগাঁও এলাকায় পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাথায় গুরুতর জখম হয় পেট ও পায়েও আঘাত পায় সে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, ডাক্তার তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডেকিলে কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুর উদ্দিন জানান, নিহত সাইদুল পড়ালেখা ছাড়ার পর তার পিতার সাথে কাজে সহায়তা করতো। তাকে হারিয়ে পুরো পরিবার শোকে পাথর।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com