মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশ্বনাথে ৫ মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে ডাকাতি এবং অস্ত্রসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ছলিম আহমদ রায়হানকে(৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

তিনি উপজেলার দশঘর ইউনিয়নের ছিক্কা নোয়াগাঁও গ্রামের আইয়ুব আলীর ছেলে। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা রাতে ওসমানীনগর থানার উমরপুর নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) রুমেন আহমদ ও কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ছলিম আহমদ রায়হানকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি এবং অস্ত্র আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এরমধ্যে, শাহপরান থানার জিআর মামলা (নাম্বার ৬৪/১৮ইং), কোতোয়ালী থানার জিআর মামলা নাম্বার (৬৩/১৩ইং) দক্ষিণ সুরমা থানার জিআর মামলা (নাম্বার ৫৪/১৭ইং) ও দায়রা মামলাসহ (নাম্বার ১২/১৯ইং) ৫টি মামলার গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। আজ বুধবার (১১ অক্টোবর) তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com