মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শত কিলোমটার পাড়ি দিয়ে এলাকায় আসার পর লাশ হলেন শাওন

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
ঢাকা থেকে রওয়ানা হয়ে শত কিলোমিটার পাড়ি দিয়ে নিজ এলাকায় মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় নাহিদ হোসেন শাওন(২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (৪ঠা আগস্ট-২৩ইং) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাহিদ উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডোমখালী এলাকার বক্তা মিঝি বাড়ির মরহুম আইয়ুব আলম মেম্বারের ছেলে।

এ ঘটনায় তার আরেক বন্ধু মোটরসাইকেল চালক ইকবাল হোসেন(২৪) আহত হয়েছেন।

সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিটু বলেন, নাহিদ ঢাকায় এসি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৩রা আগস্ট-২৩ইং) ছুটিতে তার বন্ধু ইকবালের মোটরসাইকেলে করে বাড়িতে আসছিল। পথে মহাসড়কের মিরসরাইয়ের বাদামতলী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে তিনি পড়ে যান।

এ সময় দ্রুতগতির একটি গাড়ি এসে তাকে চাপা দিলে আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ চমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় তাকে (নাহিদ) এবং তার বন্ধুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তার বন্ধু ইকবাল চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো বলেন, গত সাত থেকে আট দিন আগে তার (নাহিদ) বাবা আইয়ুব আলম মেম্বার মারা গেছে। বিষয়টি খুবই মর্মান্তিক।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে আমি অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com