মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাদারীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় মিজান সরদার কারাগারে

মুন্না শরীফ মাদারীপুর প্রতিনিধিঃ
শুক্রবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আলমগীর হোসেন এই আদেশ দেন। এর আগে শুক্রবার সকালে শিবচরের মাদবরেরচর ইউনিয়নের শিকদারকান্দি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মিজান ওই এলাকার মৃতঃ লুৎফর শিকদারের ছেলে।

স্বজন ও এলাকাবাসী সূত্র জানায়- নানা বাড়িতে থেকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে শিশুটি। ওই বাড়ির পাশেই অভিযুক্ত মিজান সরদারের একটি পোড়া মবিল পরিশোধনের দোকানঘর রয়েছে।

বৃহস্পতিবার রাতে শিশুটিকে ডেকে নিয়ে কৌশলে দোকানের ভেতর হাত-পাঁ বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে, পরে ভোরে দোকানের ভেতর থেকে শিক্ষার্থীকে উদ্ধার করে। এর আগেই গা ঢাকা দেয় অভিযুক্ত মিজান। এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে শুক্রবার সকালে মিজানের নামে মামলা করেন নি র্যাতিতার পরিবার। পরে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয় মিজানকে।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান- গ্রেফতার মিজানকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক। আর নির্যাতিতা মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com