শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

মাদারীপুরে হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর পৌর শহরের পুরানবাজারে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মাহামুদ সিদ্দিক(৫৫) নামে এক সুপারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার ১৩ই এপ্রিল বেলা ১২টার দিকে পুরানবাজার ইসলামিয়া আবাসিক হোটেল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিদ্দিক বরিশালের উজিরপুর উপজেলার হস্তিকুন্ড এলাকার ওহাব মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

ওসি মনোয়ার হোসেন চৌধুরী হোটেল ম্যানেজারের বরাত দিয়ে জানায়- গত বুধবার বিকেলে সুপারি বিক্রি করার জন্য বরিশাল থেকে মাদারীপুরে আসেন সিদ্দিক। পরে বিভিন্ন আড়তে সুপারি বিক্রি করা শেষ করে বুধবার দুপুরের দিকে বিশ্রাম নেওয়ার জন্য যান ইসলামিয়া আবাসিক হোটেলে।

এরপরে রাতে সেখানে খাবার খেয়ে শুয়ে পড়েন। সকালে ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

এব্যাপারে হোটেল ম্যানেজার রফিকুল ইসলাম জানান- সকাল ১০টার দিকে মরদেহ দেখে আমরা পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে হোটেলের ওই কক্ষের দরজা ভেঙে মাহামুদ সিদ্দিকের মরদেহ উদ্ধার করে। এর আগেও তিনি মাদারীপুরে এসে এই হোটেলে যাত্রীযাপন করতেন।

মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী আরো বলেন- প্রাথমিকভাবে মনে হচ্ছে মাহামুদ সিদ্দিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com