মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ধুনটে ক্যান্ডিড ওয়্যারের শুভ উদ্বোধন পীরগঞ্জে ১৬ পিস ইয়াবাসহ আটক ১ ৪ খুনের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থই হত্যাকারী: পুলিশ ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে ৬ লক্ষ টাকার মাদক আটক ২৬ আগস্ট ফুলবাড়ীর ট্র‍্যাজেডি দিবস ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

তারাগঞ্জে পুরাতন কাগজ ও ঝুটের গুদামে আগুন

ডেস্ক সংবাদ.
রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাদার কোল্ড স্টোরেজ এর মধ্যবর্তী স্থান রংপুর টু সৈয়দপুর মহাসড়কের ধারে অবস্থিত একটি পুরাতন কাগজ ও ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শরীফ আব্দুল্লাহ নিশ্চিত করেছেন।

জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ গুদামটির মালিক রশিদুল ইসলাম। উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈদ্যনাথপুর এলাকার রামপুরা গ্রামের অবসরপ্রাপ্ত গ্রাম্য পুলিশ মৌজা মিয়ার ছেলে।

ওই গুদামে কর্মরত ব্যক্তিরা জানায়, কাগজ ও ঝুটের গুদামে কিভাবে আগুন লেগেছে আমরা সঠিক বলতে পারছি না। তবে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ শরীফ আব্দুল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং ৪০ মিনিটের মধ্যে (রাত ২৩:১০টায়) সম্পূর্ণ নির্বাপন করা হয়। অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে জ্বলন্ত কয়েলের অংশবিশেষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, গুদামে মজুত থাকা পুরাতন কাগজ ও ঝুটের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যাওয়ায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা যাবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com