মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট পৌর এলাকার খাঁন মার্কেটের দ্বিতীয় তলায় আধুনিক ও মানসম্মত পোশাকের নতুন প্রতিষ্ঠান **ক্যান্ডিড ওয়্যার**-এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে খাঁন মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে ক্যান্ডিড ওয়্যারের উদ্বোধন করেন ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খাঁন মার্কেটের স্বত্বাধিকারী বেলাল হোসেন খান, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও বিএনপি নেতা মোশারফ হোসেন।
এ সময় উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, সদস্য সচিব মিশুক বাবু সম্রাট তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক একে মিনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, ধুনট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, ধুনটে আধুনিক ও মানসম্মত পোশাকের নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে ক্যান্ডিড ওয়্যার। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পারভেজ ক্যান্ডিড প্রতিষ্ঠানটির পরিচালক। উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।