মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার চিকাশী আন্তঃ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন, উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি রেজাউল করিম বাবলু। সোমবার (২৫ আগস্ট) দুপুরে চিকাশী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চিকাশী আন্তঃ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রহিত লাল, অত্র বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও চিকাশী ইউনিয়ন মৎস্য জীবী দলের সভাপতি রেজাউল করিম বাবলু।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, শেফালী খাতুন, নিতাই চন্দ্র সরকার, আসাদুল ইসলাম, রফিকুল ইসলাম শিউলী আকতার, শামীম আহম্মেদ, আব্দুস সোবহান, আব্দুল ওহাব, ফজলুল হকসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।