মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ধুনটে ক্যান্ডিড ওয়্যারের শুভ উদ্বোধন পীরগঞ্জে ১৬ পিস ইয়াবাসহ আটক ১ ৪ খুনের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থই হত্যাকারী: পুলিশ ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে ৬ লক্ষ টাকার মাদক আটক ২৬ আগস্ট ফুলবাড়ীর ট্র‍্যাজেডি দিবস ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে টঙ্গীর কাদেরিয়া স্কুলের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগআলী-হোসেন এলাকায় গিয়ে শোভাযাত্রা শেষ করেন। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

শোভাযাত্রায় নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন। শোভাযাত্রাকে ঘিরে টঙ্গীর মহাসড়ক ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমদ ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়সাল আহমেদ রুবেল, মো. সোহেল চৌধুরী ও আদনান কাওসার আহমেদ,কাজী মামুন প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তারা।

এ সময় টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com