মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ধুনটে ক্যান্ডিড ওয়্যারের শুভ উদ্বোধন পীরগঞ্জে ১৬ পিস ইয়াবাসহ আটক ১ ৪ খুনের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থই হত্যাকারী: পুলিশ ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে ৬ লক্ষ টাকার মাদক আটক ২৬ আগস্ট ফুলবাড়ীর ট্র‍্যাজেডি দিবস ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ধোপাপাড়া মেমোরিয়্যাল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরো.
রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া মেমোরিয়্যাল ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাতেমা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য আবাদুল মান্নান, বিদ্যোৎসাহী সদস্য আনোয়ার হোসেন এবং শিক্ষক প্রতিনিধি নূরুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক আলিম উদ্দিন। এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশে মনোযোগসহকারে পরীক্ষায় অংশগ্রহণ, সততা ও শৃঙ্খলা বজায় রেখে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে তাদের বিদায় জানানো হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com