মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৬ পিস ইয়াবাসহ মো. আসাদুজ্জামান ওরফে সোহেল (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গত ২৬ আগস্ট বিকেল ৪টা ৩৫ মিনিটে উপজেলার ৭ নম্বর বড় আলমপুর ইউনিয়নের খষ্টি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পীরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।
পুলিশ জানায়, খষ্টি গ্রামের জনৈক রাকিব মিয়ার বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে আসাদুজ্জামানকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ১৬ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১ দশমিক ৬ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪ হাজার ৮০০ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।