মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ধুনটে ক্যান্ডিড ওয়্যারের শুভ উদ্বোধন পীরগঞ্জে ১৬ পিস ইয়াবাসহ আটক ১ ৪ খুনের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থই হত্যাকারী: পুলিশ ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে ৬ লক্ষ টাকার মাদক আটক ২৬ আগস্ট ফুলবাড়ীর ট্র‍্যাজেডি দিবস ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ভূমিহীন সেজে সরকারি ঘর বরাদ্দ নেয়ার অভিযোগ, জেনেও নিরব প্রশাসন

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী গুচ্ছগ্রামে প্রকৃত ভূমিহীনদের বঞ্চিত করে ভূয়া তথ্য দিয়ে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর হাতিয়ে নেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে নূর ইসলাম (নূর আলম) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু সরকারি ঘর নেওয়াই নয়, সরকার পরিবর্তনের সুযোগে সরকারি আশ্রয়নের ঘর ভেঙে সেই খাস জমিতে তিনি এখন নির্মাণ করছেন প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ের ২ তলা বিলাসবহুল ফ্ল্যাট বাসা। ইতিপূর্বে এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে মৌখিক অভিযোগ দেওয়া হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

​স্থানীয় সূত্রের তথ্যমতে,সরকারি আশ্রয়ন প্রকল্পের নীতি অনুযায়ী প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের ঘর দেওয়ার কথা থাকলেও টাকার জোর ও প্রভাবশালী চক্রের মাধ্যমে কোটি টাকার মালিক নূর ইসলাম নিজেকে ভূমিহীন দেখিয়ে মীরডাঙ্গী গুচ্ছগ্রামে সরকারি ঘর বরাদ্দ নেন। অথচ সে সময় ওই এলাকার অসংখ্য প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবার একটি ঘরের জন্য দ্বারে দ্বারে ঘুরেও তা পাননি। ​সম্প্রতি দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নূর ইসলাম সরকারি ঘর ছেড়ে দিয়ে সেই খাস জমিতেই ২ তলা ভবনের নির্মাণকাজ শুরু করেন। ইতোমধ্যে ভবনের এক তলার কাজ সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় তলার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

স্থানীয়দের দাবি, এই ভবন নির্মাণেই প্রায় ৫০ লাখ টাকা খরচ করা হচ্ছে। এক সময়ের ভূমিহীন সনদ নিয়ে ঘর পাওয়া ব্যক্তির এমন বিলাসবহুল ভবন নির্মাণ দেখে হতবাক পুরো এলাকাবাসী।

​সোহরাব,সেলিম,আশরাফুল সহ গুচ্ছগ্রামের একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, ঘর বরাদ্দের শুরুতেই ব্যাপক অনিয়ম হয়েছে। সে সময় সাবেক ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহসিলদার) জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায় কর্মকর্তা সাবেক পিআইও সামিয়েল মার্ডির কাছে লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হলেও তারা রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেননি।

​পরবর্তীতে খাস জমিতে ৫০ লাখ টাকার ২ তলা পাকা ভবন নির্মাণের বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের কাছে অভিযোগ করা হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বহাল তবিয়তে খাস জমি দখল করে আলিশান ভবন নির্মাণ অব্যাহত রেখেছেন ওই ব্যক্তি।

​এ বিষয়ে ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসীর দাবি, অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারকারী ও ভূয়া ভূমিহীন নূর ইসলামের বরাদ্দ বাতিল করতে হবে। একই সাথে সরকারি খাস জমি দখলমুক্ত করে নির্মাণাধীন ভবন বাজেয়াপ্ত করা এবং প্রকৃত কোনো ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে তা পুনর্বণ্টনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত নূর ইসলামের স্ত্রী জানান, আমরা সরকারের কাছ থেকে ভূমিহীন হিসেবে ঘর বরাদ্দ নিয়েছি। এখন ২ তলা বিশিষ্ট( ফ্লাইট বাসা) সরকারি জমিতে কেন নির্মাণ করতেছেন? এমন প্রশ্নে তিনি বলেন, আমার স্বামী ঢাকায় একটি বড় চাকুরী করেন। এসব বিষয়ে আমি কিছু জানিনা।

সহকারী কমিশনার ভূমি মজিবুর রহমান মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেলা প্রশাসক রফিকুল ইসলাম মুঠো ফোনে জানান,আমি বিষয়টি অবগত নয়। খোঁজ নিয়ে দেখতেছি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com