মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ধুনটে ক্যান্ডিড ওয়্যারের শুভ উদ্বোধন পীরগঞ্জে ১৬ পিস ইয়াবাসহ আটক ১ ৪ খুনের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থই হত্যাকারী: পুলিশ ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে ৬ লক্ষ টাকার মাদক আটক ২৬ আগস্ট ফুলবাড়ীর ট্র‍্যাজেডি দিবস ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মিথ্যা মন্তব্যের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

নাসির উদ্দিন- নীলফামারী জেলা প্রতিনিধি.
মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন পরিবহন শ্রমিকরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচির আয়োজন করে নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-৩৪৪৬)।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. নং রাজ-২২০) সৈয়দপুরভিত্তিক নেতারা তাদের সংগঠন ও নেতৃবৃন্দের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ মন্তব্য করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। তারা এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তব্য দেন নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক মাসুদ রানা মানিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান এবং সড়ক পরিবহন মালিক গ্রুপের অর্থ সম্পাদক আবু তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা দাবি করেন, দীর্ঘ ৪৮ বছর ধরে সৈয়দপুরভিত্তিক শ্রমিক ইউনিয়ন জেলার পরিবহন খাতে একক প্রভাব বিস্তার করে আসছে। এ সময় বিভিন্নভাবে পরিবহন মালিক ও শ্রমিকদের হয়রানি এবং নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

তারা বলেন, জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের অধিকার এবং স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে জেলা কেন্দ্রিক নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন গঠন করা হয়েছে। কিন্তু নতুন এই সংগঠনের কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি মহল অপপ্রচার ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে সংগঠনটির নেতৃবৃন্দ বা শ্রমিকদের বিরুদ্ধে কেউ মিথ্যা, বানোয়াট কিংবা কুরুচিপূর্ণ মন্তব্য করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com