মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ধুনটে ক্যান্ডিড ওয়্যারের শুভ উদ্বোধন পীরগঞ্জে ১৬ পিস ইয়াবাসহ আটক ১ ৪ খুনের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থই হত্যাকারী: পুলিশ ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে ৬ লক্ষ টাকার মাদক আটক ২৬ আগস্ট ফুলবাড়ীর ট্র‍্যাজেডি দিবস ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রাণীশংকৈলে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে রাণীশংকৈল প্রেসক্লাবের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী, সহসভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাংবাদিক ফারুক আহম্মেদ, নুরুল হক, এ কে আজাদ ও নোমান।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রবীণ সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে দৈনিক করতোয়ার রাণীশংকৈল প্রতিনিধি মো. বিপ্লব বলেন, “হাঁটি হাঁটি পা পা করে দৈনিক করতোয়া আজ ৫১ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি উত্তরাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঁচ দশকেরও বেশি সময় ধরে দৈনিক করতোয়া উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি দেশের সংবাদপত্রের জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনবান্ধব সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি পাঠকদের সঙ্গে একটি দৃঢ় সম্পর্ক তৈরি করেছে।

বক্তারা দৈনিক করতোয়া ভবিষ্যতেও গণমানুষের কথা আরও শক্তভাবে তুলে ধরে সংবাদপত্রের জগতে তার ঐতিহ্য ও গ্রহণযোগ্যতা ধরে রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com