শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

কিশোরগঞ্জে নকল সেভেন আপ ও স্পিড কোম্পানিতে অভিযান

শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে নকল সেভেন আপ ও স্পিড কোম্পানিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ নীলফামারী।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুটিমারী ইউনিয়নের তেলি পাড়ায় আঃ কাদেরের ছেলে ছকিনুর মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

কিশোরগঞ্জ থানা পুলিশের সহায়তায় উক্ত অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার নীলফামারী জেলার সহকারী পরিচালক সামসুল আলম ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের জেলা কর্মকর্তা জয় চন্দ্র রায়।

অভিযানে সেভেন আপ কোম্পানির মুন্সিগঞ্জ ঢাকা বাংলাদেশ ঠিকানার ৩ রোল লেভেল স্টিকার, হাই স্পিড কোম্পানির লালপুর নাটোর ঠিকানার ১ রোল লেভেল স্টিকার, রোবো ড্রিংকস কোম্পানির শ্রীনগর মুন্সিগঞ্জ ঠিকানার ২ রোল লেভেল স্টিকার, রাতুল চাটনির ময়মনসিংহ বাংলাদেশ ঠিকানার ১ রোল লেভেল স্টিকার ও নিম্ন মানের ৩ বোতল ফুড কালার জব্দ করা হয়। এবং নকল পন্য তৈরির জন্য ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে নীলফামারী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সামসুল আলম বলেন- বেশ কিছুদিন ধরে বিভিন্ন নামীদামী ব্যান্ডের পন্য নকল করে বাজারজাত করে আসছিলেন ছকিনুর মিয়া।

আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির লেভেল স্টিকার জব্দ করি। এবং ভোক্তা অধিকার আইনে ৪০ হাজার টাকা জরিমানা করি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com