শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রংপুর-২ আসনে এটিএম আজহারুল ইসলামের জয়

খলিলুর রহমান খলিল- নিজস্ব প্রতিনিধি.
রংপুরের ছয়টি আসনের মধ্যে আলোচিত রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে দ্বিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি সর্বোচ্চ ১ লাখ ৩৪ হাজার ১৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ১৩৭টি ভোট কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে এটিএম আজহারুল ইসলাম মোট ১ লাখ ৩৪ হাজার ১৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী মোহাম্মদ আলী সরকার ধানের শীষ প্রতীকে ৭৯ হাজার ৮৬২ ভোট পান। ফলে প্রায় ৫৪ হাজার ৩২৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন জামায়াত প্রার্থী।

এ ছাড়া এ আসনে জাপার প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল লাঙ্গল প্রতীকে ৩৩ হাজার ৬৮১ ভোট পেলেও তৃতীয় স্থানে থাকেন।

বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন। মোট১৩৭টি কেন্দ্রের ৮০১টি বুথে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com