মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ধুনটে ক্যান্ডিড ওয়্যারের শুভ উদ্বোধন পীরগঞ্জে ১৬ পিস ইয়াবাসহ আটক ১ ৪ খুনের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থই হত্যাকারী: পুলিশ ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে ৬ লক্ষ টাকার মাদক আটক ২৬ আগস্ট ফুলবাড়ীর ট্র‍্যাজেডি দিবস ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পৃথক ঘটনায় এক গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্সচালককে আটক করেছে পুলিশ। একই দিনে জেলার কালিয়ায় একটি মেহগনি বাগান থেকে বিদেশি তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সাগর শেখ (২৮) নামের ওই অ্যাম্বুলেন্সচালককে আটক করা হয়। তিনি লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার মৃত কামরুল শেখের ছেলে।

পরিবারের সদস্যদের অভিযোগ, শনিবার সকালে লোহাগড়া ইউনিয়নের ছাগলছেঁড়া গ্রামে সাদিয়া আক্তার লামিয়া নামের এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, মরদেহ থানায় নেওয়ার পর গভীর রাতে থানার মধ্যে রাখা অ্যাম্বুলেন্সে সাগর শেখ মরদেহটির সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করেন। এ সময় নিহতের মা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

নিহতের মায়ের অভিযোগ, সাগর তাঁর মেয়ের শরীরের কাপড় খুলে অনৈতিক কাজের চেষ্টা করছিলেন। বিষয়টি বাইরে থেকে যাতে দেখা না যায়, সে জন্য অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সাগর শেখকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, রোববার সন্ধ্যায় কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামের শাহিন শেখের মেহগনি বাগানে অভিযান চালানো হয়। এ সময় বাগানের ভেতর থেকে বন্দুকটি উদ্ধার করা হয়। অস্ত্রটি কার এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বন্দুকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অস্ত্রটির উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com