মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলায় বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য ও সমাজসেবক গোলাম মাহবুব প্যারিসের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বাদ জুম্মা ধুনট উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, ধুনট উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গোলাম মাহবুব প্যারিস বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজের ভাই।
উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুস সবুর রঞ্জু ও সাধারণ সম্পাদক নূর আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন মণ্ডল। সঞ্চালনা করেন বগুড়া জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন এবং বিএনপি নেতা আব্দুল কাইয়ুম টগর।
এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল এবং মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে গোলাম মাহবুব প্যারিসের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।