মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ধুনটে ক্যান্ডিড ওয়্যারের শুভ উদ্বোধন পীরগঞ্জে ১৬ পিস ইয়াবাসহ আটক ১ ৪ খুনের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থই হত্যাকারী: পুলিশ ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে ৬ লক্ষ টাকার মাদক আটক ২৬ আগস্ট ফুলবাড়ীর ট্র‍্যাজেডি দিবস ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি:
দেশের উত্তর অঞ্চলের একমাত্র বিদ্যুৎ কেন্দ্র বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রর ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

গত শুক্রবার সকাল থেকেই যান্ত্রিক ত্রুটির কারণে ১২৫ মেগাওয়াড বিদ্যুৎ এক নম্বর ইউনিট টি বন্ধ হয়ে যায়।

তথ্য সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিট যান্ত্রিক ত্রæটির কারণে বন্ধ হয়ে গেছে, বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ। অপর দিগে ২নং ইউনিট টি দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ রয়েছে, যা আর মেরামত করা সম্ভব নয়। মেরামত করতে গেলে প্রায় ৫শত কোটি টাকা খরচ হতে পারে। যা দিয়ে নতুন একটি ইউনিট নির্মান করা সম্ভব। ৩য় ইউনিট থেকে বর্তমানে ৫০/৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোনে জানান গত ১৫ দিন আগে এক নং ইউনিটের দুইটি পাম্প বিকল হয়ে যায়, স্পেয়ার পাম্প দ্বারা ইউনিটটি সচল করা হয় গত শুক্রবার সকালে হঠাৎ করেই এই পাম্প দুইটি বিকল হয়ে পড়ে, স্পেয়ার পাম্প দুইটি বিকল হওয়ায় ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, বিকল হওয়া পাম্প গুলি মেরামতের জন্য ওয়ার্কশপে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, দুই একদিনের মধ্যেই পাম্প মেরামত সম্পূর্ণ করে ইউনিটি পুনরায় সচল করে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com