মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ধুনটে ক্যান্ডিড ওয়্যারের শুভ উদ্বোধন পীরগঞ্জে ১৬ পিস ইয়াবাসহ আটক ১ ৪ খুনের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থই হত্যাকারী: পুলিশ ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে ৬ লক্ষ টাকার মাদক আটক ২৬ আগস্ট ফুলবাড়ীর ট্র‍্যাজেডি দিবস ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

অবৈধ দখলে নীলফামারীর বড় মাঠ, সংকটে খেলাধুলা

নাসির উদ্দিন- নীলফামারী জেলা প্রতিনিধি.
নীলফামারী জেলা শহরের প্রাণকেন্দ্র বড় মাঠের একাংশে শতাধিক অবৈধ দোকান গড়ে ওঠায় খেলাধুলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একসময় ভলিবল, কাবাডি ও দুটি ক্রিকেট মাঠে নিয়মিত খেলা হলেও বর্তমানে একটি ক্রিকেট মাঠ কার্যত দখলে চলে গেছে। এতে খেলোয়াড়দের অনুশীলনে সংকট দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অবৈধ দোকানের কারণে মাঠে ময়লা-আবর্জনা জমছে এবং দর্শনার্থীদের চলাচলেও বিঘ্ন ঘটছে। সাবেক ক্রিকেটার আব্দুস সালাম বাবলা ও খেলোয়াড়রা দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে বলেন, মাঠ দখলমুক্ত হলে ক্রীড়া পরিবেশ ফিরবে।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু মোহাম্মদ সোয়েম জানান, বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। প্রথমে দোকানিদের নোটিশ দিয়ে সরে যাওয়ার সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে স্থান ত্যাগ না করলে আইনানুগভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com