মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্ক সংবাদ.
কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
র্যাব-১১ সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ আগস্ট) রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কোতয়ালী মডেল থানার দৌলতপুর (ছায়াবিতান) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মো. শিপন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযানে তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, আটক শিপন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দৌলতপুর (ছায়াবিতান) এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
র্যাব-১১ আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে এবং মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।