মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষের উদ্বোধন মরদেহে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে আটক ১, বাগান থেকে বন্দুক উদ্ধার রাণীশংকৈলে সরকারি চাল পাচারকালে আটক ২ লাহেড়ীকান্দায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০ তারাগঞ্জে পদ্মফুলের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড ধুনটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন কুমিল্লায় ১২ কেজি গাঁজা, মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১ ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ধুনটে ক্যান্ডিড ওয়্যারের শুভ উদ্বোধন পীরগঞ্জে ১৬ পিস ইয়াবাসহ আটক ১ ৪ খুনের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থই হত্যাকারী: পুলিশ ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে ৬ লক্ষ টাকার মাদক আটক ২৬ আগস্ট ফুলবাড়ীর ট্র‍্যাজেডি দিবস ধুনট চিকাশী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ফুলবাড়ী’ কার্যক্রমের উদ্বোধন

ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ফুলবাড়ী’ কার্যক্রমের উদ্বোধন। ছবি- প্রতিনিধি।

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ীতে ডিজিটাল ও নিরাপদ লেনদেন জনপ্রিয় করতে পূবালী ব্যাংক পিএলসি, ফুলবাড়ী শাখার উদ্যোগে ‘ক্যাশলেস ফুলবাড়ী’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার পূবালী ব্যাংক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, বিরামপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন সরকার।

বক্তারা বলেন, কিউআর (QR) কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন দ্রুত, সহজ ও নিরাপদ। এ পদ্ধতির মাধ্যমে নগদ অর্থ ছাড়াই বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন করা সম্ভব। তারা গ্রাহকদের ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান এবং এর বিভিন্ন সুবিধা তুলে ধরেন।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পূবালী ব্যাংক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com